দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, হতাহতের আশঙ্কা।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ভয়াবহ দুর্ঘটনায় নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ‘সৌহার্দ্য পরিবহন’ নামে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকেই নদীতে তলিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘাট এলাকায় জড়ো হন। উদ্ধার তৎপরতা শুরু করতে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তিনি বলেন, পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল আসছে, তারা উদ্ধার কাজে যুক্ত হবে।দুর্ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে, উদ্ধার অভিযানের অগ্রগতির দিকেই এখন সবার দৃষ্টি




