কাতারে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান

- স্টাফ রিপোর্টার

ইরানের সাম্প্রতিক হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বুধবার দেশটির গ্যাস অবকাঠামোতে হামলা চালায় দখলদার ইসরায়েল। এর পরপরই ইরান হুঁশিয়ারি দিয়ে জানায়, কাতার, আমিরাত ও সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।

Ad image


এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দেয় ইরান। নিরাপত্তা ঝুঁকি এড়াতে এসব এলাকায় চলাচলে সতর্কতা জারি করা হয়।
এর কিছুক্ষণ পর কাতারের বৃহৎ গ্যাসক্ষেত্র রাস লাফান এলাকায় হামলা চালানো হয়। এটি বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র। হামলার পর সেখানে আগুন লাগার খবর পাওয়া যায়।

ad walton square


তবে আগে থেকেই সতর্কতা নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এদিকে একের পর এক হামলার ঘটনায় কাতার সরকার সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bkash pop