বিশ্বসাহিত্য কেন্দ্রে ৪ পদে নিয়োগ, সর্বোচ্চ বেতন ৩০,০০০ টাকা

আজকের বিশ্ব - নিউজ ডেস্ক

বিশ্বসাহিত্য কেন্দ্র বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ই-মেইলের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে।

Ad image


পদ ও যোগ্যতা
১. আইটি অফিসার (১ জন)
বেতন: ৩০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সমমান)
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
দায়িত্ব: হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিং; ইউজার সাপোর্ট; ইমেইল/সার্ভার/ক্লাউড সিস্টেম ব্যবস্থাপনায় সহায়তা; ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ; সোশ্যাল মিডিয়া পরিচালনা
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা

ad walton square


২. রিসেপশনিস্ট (১ জন) (শুধু নারী প্রার্থীদের জন্য)
বেতন: ২২,৫০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
দায়িত্ব: অতিথি ও দর্শনার্থীদের অভ্যর্থনা; প্রয়োজনীয় তথ্য সরবরাহ; টেলিফোন কল গ্রহণ ও বিতরণ; প্রশাসনিক সহায়তা


৩. প্রকাশনা সহকারী (১ জন)
বেতন: ২২,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
দায়িত্ব: টাইপসেটিং, প্রুফরিডিং, পেজ লেআউট ও কম্পোজ
যোগ্যতা: শুদ্ধ ভাষা ও বানান সম্পর্কে জ্ঞান
অভিজ্ঞতা: প্রকাশনা কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা


৪. সিকিউরিটি গার্ড (২ জন)
বেতন: ১২,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
দায়িত্ব: ভবনের নিরাপত্তা নিশ্চিত করা; সিসিটিভি পর্যবেক্ষণ; গাড়ি পার্কিংয়ে সহায়তা


আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) নির্ধারিত ফরম্যাটে (MS Word) বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট (www.bskbd.org⁠) থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে।
পূর্ণাঙ্গ ফাইল নিজের নামে সংরক্ষণ করে আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে ই-মেইল করতে হবে:
📧 kendro.hrm@gmail.com


অন্যান্য শর্ত
বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে
প্রাথমিক বাছাই শেষে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে
নিয়োগ পরীক্ষার সময় প্রার্থীদের সিভির প্রিন্ট কপি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে
কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

_________________________________

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bkash pop