শুটিং করতে গিয়ে পানিতে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

আজকের বিশ্ব - জেলা প্রতিনিধি

টলিপাড়ায় শোকের ছায়া নেমেছে। তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু—এই খবরে স্তব্ধ সহকর্মী ও ভক্তরা।
রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে দিঘার তালসারিতে যান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। সেখানে জলে নামার পর তিনি তলিয়ে যান বলে জানা গেছে। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
ধারাবাহিকে তার জেঠুর চরিত্রে অভিনয় করা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, পুরো ইউনিটই সেদিন তালসারিতে শুটিংয়ে ছিল। তার ভাষায়, “জলে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। খুবই মর্মান্তিক ঘটনা। প্যাকআপের পর ঘটনাটি ঘটেছে, তবে ঠিক কীভাবে হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।”
তিনি আরও জানান, শুটিং শেষে সবাই যখন মধ্যাহ্নভোজে যান, তখন রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। “ভাবতেই পারছি না এমন কিছু হয়ে যাবে। একদম সুস্থ, তরতাজা মানুষ এভাবে চলে গেল—বিশ্বাস হচ্ছে না,” বলেন তিনি।
ঘটনাটি নিয়ে শোকের আবহ বিরাজ করছে টলিপাড়ায়।

Ad image
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bkash pop