জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আজকের বিশ্ব - জেলা প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড—এই রায়ের মাধ্যমে একটি আলোচিত মামলার নিষ্পত্তি হয়েছে।

Ad image


সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সুজানা আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন করতেন স্বামী।

ad walton square


২০২২ সালের ২৪ এপ্রিল আমিনুল ইসলাম স্ত্রীর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে পেটে ও তলপেটে লাথি মারলে গুরুতর আহত হন সুজানা আক্তার। পরদিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করেছেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।
এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পরিণতি এসেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bkash pop