নেপালকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ

আজকের বিশ্ব - নিউজ ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে আবারও দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। নেপালকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ।

Ad image


মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে নেপালকে পরাজিত করে। ম্যাচের একমাত্র গোলটি করেন মানিক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি গোলের জন্য। মোর্শেদের চিপ থেকে বক্সে উঠে হেড করে জালে বল জড়ান মানিক। এই গোলে গ্যালারিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

ad walton square


এরপর বাংলাদেশ আবার বল জালে পাঠালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। রোনান সুলিভান বল নিয়ন্ত্রণ করে গোলরক্ষককে কাটিয়ে গোল করলেও সহকারী রেফারি পতাকা তোলেন। এ নিয়ে বাংলাদেশের ডাগআউট থেকে আপত্তি জানানো হয়। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানেই এগিয়ে থাকে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে নেপাল বেশ কিছুক্ষণ চাপ সৃষ্টি করে। কয়েকটি আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি হলেও গোলরক্ষক মাহিন সেগুলো সামলে দেন। বাংলাদেশও পাল্টা আক্রমণে যায়। ম্যাচের শেষ দিকে কোচ মিশু রোনানের ভাই ডেকলানকে মাঠে নামান। ডেকলান একবার ভালো পাস দিলেও রোনানের শট ডিফেন্ডারে লেগে কর্নার হয়ে যায়।


শেষ পর্যন্ত ইনজুরি সময়েও দুই দল চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ১-০ ব্যবধানের জয় নিয়েই ফাইনালে উঠে বাংলাদেশ। ম্যাচ শেষে মালে স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশি প্রবাসীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এখন ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে ভারত ও ভুটানের মধ্যকার ম্যাচের পর।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bkash pop