২০২৬ বিশ্বকাপে নেই যেসব তারকা ফুটবলার, চূড়ান্ত ৪৮ দল

আজকের বিশ্ব - নিউজ ডেস্ক
প্রতীকী ছবি

২০২৬ বিশ্বকাপে নেই যেসব তারকা ফুটবলার, চূড়ান্ত ৪৮ দল—তালিকা প্রকাশের পরই আলোচনায় এসেছে কয়েকজন বড় তারকার অনুপস্থিতি।

Ad image


১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় আসর। আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বুধবার সকালে সবশেষ দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে ইরাক। এর আগে ইউরোপীয় প্লে-অফ থেকে জায়গা করে নেয় সুইডেন, তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও বসনিয়া ও হার্জেগোভিনা।

ad walton square


বাছাইপর্বে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বসনিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো মূল পর্বে জায়গা পায়নি তারা। ফলে জিয়ানলুইজি দোনারুমা, রিকার্দো কালাফিওরি, সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাকে দেখা যাবে না এবারের বিশ্বকাপে।


ইউরোপীয় প্লে-অফ ফাইনালে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে পোল্যান্ড। শেষ মুহূর্তে ভিক্টর ইয়োকেরেসের গোলে ম্যাচ হেরে যায় তারা। এতে ৩৭ বছর বয়সী রবার্ট লেভানডফস্কির বিশ্বকাপ অধ্যায় শেষ হয়ে গেছে।


হাঙ্গেরিও নাটকীয়ভাবে ছিটকে গেছে। রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ড্র হলেই চলত তাদের। কিন্তু ৮০ মিনিট পর্যন্ত ২-১ এগিয়ে থেকেও শেষ দিকে ট্রয় প্যারটের হ্যাটট্রিকে স্বপ্ন ভেঙে যায়। ফলে সোবোসলাইকে এবারের বিশ্বকাপে দেখা যাবে না।


ক্যামেরুনের বিদায়ের কারণে ব্রায়ান এমবেউমোকেও গ্যালারিতে বসে খেলা দেখতে হবে। ডিআর কঙ্গোর বিপক্ষে ৯১ মিনিটে গোল হজম করে হেরে যায় তারা। একইভাবে জর্জিয়া জায়গা না পাওয়ায় কাভারাস্কেইয়ার ড্রিবলিং থেকেও বঞ্চিত থাকবেন দর্শকরা।
ডেনমার্কও চেক প্রজাতন্ত্রের কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে বিদায় নেয়। ওই ম্যাচে হইলুন্দ পেনাল্টি মিস করেন। ফলে তার বিশ্বকাপে খেলার অপেক্ষা আরও দীর্ঘ হলো।
সব মিলিয়ে, বিশ্বকাপের মঞ্চে এবার কয়েকজন বড় তারকার অনুপস্থিতি ফুটবলপ্রেমীদের জন্য আক্ষেপ হয়ে থাকছে।

_______________________

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bkash pop