প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

আজকের বিশ্ব - নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ—ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। সোমবার সকালে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Ad image


সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রেস উইং থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাক্ষাৎকালে প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই এবং একটি শোপিস উপহার দেন।

ad walton square


অন্যদিকে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়েছে, এ সাক্ষাতে দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় বিভিন্ন ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বার্তায় আরও জানানো হয়, পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করতে ভারতের আগ্রহ রয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
এই সাক্ষাৎ দুই দেশের চলমান সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bkash pop