মায়ের শাড়ির পাঞ্জাবিতে ঈদ, আবেগঘন বার্তা দিলেন আরিফিন শুভ

- স্টাফ রিপোর্টার
মায়ের শাড়ির পাঞ্জাবিতে ঈদ, আবেগঘন বার্তা দিলেন আরিফিন শুভ

ঢালিউড থেকে বলিউড—অভিনয়ের পথচলায় এখন ব্যস্ত সময় পার করছেন আরিফিন শুভ। আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও কাজের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। তবে এই সাফল্যের মাঝেই এবারের ঈদে তাকে ঘিরে ছিল এক ভিন্নরকম আবেগ।ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভক্তদের শুভেচ্ছা জানান এই অভিনেতা। সেখানে নিজের ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন তিনি। বিলাসী পোশাক নয়, বরং প্রয়াত মায়ের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি পাঞ্জাবি পরেই ঈদ কাটিয়েছেন শুভ।

Ad image

ভিডিওতে তিনি বলেন, ‘এইবার ঈদটা আমার জন্য একটু স্পেশাল। প্রায় দেড়-দু বছর ধরে আমি একটা কাজ করছিলাম “জ্যাজ সিটি” নামে সনি লিভের, সেটা রিলিজ হয়েছে রিসেন্টলি। তো আপনারা দেখলে খুশি হবো।’এরপর ব্যক্তিগত অনুভূতির কথা বলতে গিয়ে শুভ জানান, ‘আমার ঈদ তো এজ ইউজুয়াল মার শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরে মার সাথে সকালবেলা দেখা করতে গেলাম কবরে এবং জিয়ারত করে ফিরে এখন বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডাবাজি করব। খাওয়া-দাওয়া করব।’

ad walton square

ঢাকার মেঘলা আকাশের প্রসঙ্গ টেনে তিনি সবার উদ্দেশে বলেন, ‘ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই অনেক খাওয়া-দাওয়া, ঈদ মানেই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেয়া, গান করা। আশা করছি আপনারা সবাই অনেক অনেক আনন্দ করছেন ঈদের এই দিনে। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। ঈদ মোবারক।’ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও মায়ের স্মৃতিকে ঘিরে এবারের ঈদটা তাই শুভর কাছে হয়ে উঠেছে ভিন্ন এক অনুভূতির দিন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bkash pop