মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাকিরার ভারত সফর স্থগিত

- স্টাফ রিপোর্টার

ভারতে শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনা ও অনিশ্চিত পরিস্থিতির কারণে আপাতত সফরটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।
আয়োজক সংস্থা ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানায়, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তারা উল্লেখ করেছে, অনুরাগী, শিল্পী এবং প্রোডাকশন টিমের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

Ad image


একই সঙ্গে জানানো হয়েছে, যাদের কাছে টিকিট রয়েছে তারা পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। তবুও এই ঘোষণায় হতাশা কাটেনি ভক্তদের মধ্যে।এর আগে একই ধরনের পরিস্থিতিতে মার্কিন র‍্যাপার কেনি ওয়েস্টের কনসার্টও পিছিয়ে যায়। ২৯ মার্চ দিল্লিতে হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে সেটি এখন ২৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা।

ad walton square


২০০৭ সালে মুম্বাইয়ে শেষবার পারফর্ম করেছিলেন শাকিরা। দীর্ঘ ১৮-১৯ বছর পর ১০ ও ১১ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে তার মঞ্চে ফেরার কথা ছিল। এই সফর নিয়ে শাকিরা নিজেও বেশ উচ্ছ্বসিত ছিলেন, কারণ এর পেছনে একটি মানবিক উদ্যোগ জড়িত ছিল। আয়োজকেরা জানিয়েছেন, শিল্পীর টিমের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণের চেষ্টা চলছে। সব মিলিয়ে, অনিশ্চিত পরিস্থিতির কারণে আপাতত শাকিরার ভারত সফর নিয়ে অপেক্ষা বাড়ল

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bkash pop